দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লাখনি কোম্পানি লিমিটেডে কর্মচারী নিয়োগ পরীক্ষা ও ফলাফলে জালিয়াতির অভিযোগ তুলে নিয়োগ বাতিলের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ৮৭ জন কর্মচারী।
শনিবার (৩১ অক্টোবর) দুপুরে বড়পুকুরিয়া কয়লাখনির চৌহাটি গেট এলাকায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন ১২৮৮/২০১৮ মামলার রায়ের আওতাভুক্ত ৮৭ জন কর্মচারী।
সংবাদ সম্মেলনের ব্যানারে উল্লেখ করা হয়, ১৭ বছর পর সুপ্রিম কোর্টের রায়ের পর বড়পুকুরিয়া কয়লাখনিতে কর্মচারী নিয়োগ পরীক্ষা ও ফলাফলে জালিয়াতির মাধ্যমে উত্তীর্ণদের বেশির ভাগই শীর্ষ কর্মকর্তা-কর্মচারী ও সিবিএ নেতাদের আত্মীয়স্বজন। এ নিয়োগ বাতিলের প্রতিবাদ জানান তাঁরা।
এমএস/